খুলনায় মৎস্য ঘের থেকে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

গাজী আব্দুল কুদ্দুস, খুলনা প্রতিনিধি
প্রকাশের সময়: শনিবার, ২৩ মে, ২০২৬ । ১১:০৫ অপরাহ্ণ

খুলনা প্রতিনিধি। খুলনায় ওমর ফারুক (২৫) নামে এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৩-মে ) দুপুর সাড়ে ১২টার দিকে দৌলতপুর থানার মহেশ্বরপাশা পশ্চিমপাড়া খুঁটিরঘাট এলাকার একটি মৎস্য ঘের তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত যুবক খানজাহান আলী থানার জাব্দিপুর এলাকার বাসিন্দা ইব্রাহিম শেখের ছেলে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মুরাদুল ইসলাম বলেন, তার মাথায় ও বুকে দুটি গুলির চিহ্ন পাওয়া গেছে।

 

সম্পাদক: সোহেল আহম্মেদ নির্বাহী সম্পাদক: মোস্তফা কামাল সুমন কপিরাইট © এম টিভি বাংলা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন