সাভারে ডিবি পুলিশের অভিযানে ৩ ছিনতাইকারী গ্রেফতার

মোঃ রবিউল ইসলাম সিয়াম সাভার, ঢাকা
প্রকাশের সময়: রবিবার, ২৪ মে, ২০২৬ । ২:১৭ অপরাহ্ণ

ঢাকার সাভারে বিশেষ অভিযান চালিয়ে পেশাদার ছিনতাইকারী দলের ৩ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)।

পুলিশ সূত্রে জানা যায়, ২৩ মে রাত ৯টা ৩০ মিনিটে সাভার মডেল থানার নিউ মার্কেট এলাকায় অভিযান চালিয়ে জালাল (৪০), বাদশা মিয়া (২৭) ও জাকির হোসেন (৩০)-কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে জালালের বিরুদ্ধে একটি হত্যাসহ মোট ৩টি মামলা এবং জাকির হোসেনের বিরুদ্ধে ডাকাতি, চুরি ও মাদকসহ মোট ৩টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ধৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে অন্যান্য মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

ডিবি কর্মকর্তারা জানান, সাভার-আশুলিয়াসহ ঢাকা জেলার বিভিন্ন এলাকায় ছিনতাই ও সংঘবদ্ধ অপরাধ দমনে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

সম্পাদক: সোহেল আহম্মেদ নির্বাহী সম্পাদক: মোস্তফা কামাল সুমন কপিরাইট © এম টিভি বাংলা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন