কক্সবাজার জজ কোর্ট প্রাঙ্গণে গুলাগুলি, গুলিবিদ্ধ ১….!

মো:আরিফুল ইসলাম স্টাফ রিপোর্টার কক্সবাজার
প্রকাশের সময়: রবিবার, ২৪ মে, ২০২৬ । ৪:২৭ অপরাহ্ণ

কক্সবাজার জেলা জজ কোর্ট আদালত প্রাঙ্গণে হঠাৎ সন্ত্রাসীদের গুলাগুলির ঘটনায় অন্তত একজন গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনায় আদালতপাড়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ দুপুরের দিকে আদালত প্রাঙ্গণে কয়েকজন সন্ত্রাসী আকস্মিকভাবে গুলি ছোড়ে। এ সময় সেখানে উপস্থিত আইনজীবী, বিচারপ্রার্থী ও সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক সৃষ্টি হয়। গুলির শব্দে আদালত এলাকায় দৌড়াদৌড়ি শুরু হয়।

গুলিবিদ্ধ ব্যক্তিকে দ্রুত উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি।
ঘটনার পরপরই পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আদালত প্রাঙ্গণ ও আশপাশ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আটক করতে অভিযান চলছে। এ বিষয়ে বিস্তারিত তদন্ত শুরু হয়েছে।

সম্পাদক: সোহেল আহম্মেদ নির্বাহী সম্পাদক: মোস্তফা কামাল সুমন কপিরাইট © এম টিভি বাংলা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন