শিবচরে ব/লা/ৎ/কার চেষ্টার অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক

মো: ইমাম হাসান- শিবচর উপোজেলা প্রতিনিধি
প্রকাশের সময়: রবিবার, ২৪ মে, ২০২৬ । ৪:৪০ অপরাহ্ণ

মাদারীপুর জেলার শিবচরে বলাৎকার চেষ্টার অভিযোগে মিসবাউর রহমান হাসিব (২৪) নামে এক মাদ্রাসা শিক্ষককে গণধোলাই দিয়ে পুলিশ দিয়েছে স্থানীয়রা। শুক্রবার(২২ মে) রাতে উপজেলার কুতুবপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইমান উদ্দিন মাদবর কান্দি এলাকায় অবস্থিত সওগাতুল হেরা কওমী মাদ্রাসায় এ ঘটনা ঘটে।

অভিযুক্ত শিক্ষক মিসবাউর রহমান হাসিব খুলনার পাইকগাছা উপজেলার আলমতলা এলাকার সিরাজুল ইসলামের ছেলে।

জানা গেছে, ওই মাদ্রাসার হেফজ বিভাগের এক শিক্ষার্থীর গোপনাঙ্গে হাত দেয়ার অভিযোগ উঠে।
বিষয়টি জানাজানি হলে ক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্ত শিক্ষককে মাদ্রাসার ভেতরে অবরুদ্ধ করে রাখেন। পরে বিষয়টি শিবচর থানা পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে আসে।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি কামাল হোসেন জানান, ‘খবর পেয়ে পুলিশ অভিযুক্তকে আটক করেছে। শনিবার নারী ও শিশু নির্যাতন আইনে মামলা হলে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

 

সম্পাদক: সোহেল আহম্মেদ নির্বাহী সম্পাদক: মোস্তফা কামাল সুমন কপিরাইট © এম টিভি বাংলা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন