গাংনী উপজেলার চাঁদপুর গ্রামের চাঞ্চল্যকর শিশু ধর্ষণ মামলার ঐতিহাসিক রায় ঘোষণা করা হয়েছে। ধর্ষক শাকিল এর ফাঁসির আদেশ দেওয়া হয়েছে । একই সাথে তিন লক্ষ টাকা জরিমানা এবং অনাদায়ে ১ বছর সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। দেশে এই প্রথম বারের মতাে ২৯ কার্যদিবসের মধ্যে শিশু ধর্ষণ মামলার রায়ে ধর্ষককে ফাঁসির দন্ডাদেশ দেওয়া হলাে।
রবিবার দুপুরে এক জনাকীর্ণ আদালতে শিশু অহিংসতা দমন ট্রাইব্যুনালের মেহেরপুরের বিচারক মোঃ তাজুল ইসলাম (জেলাও দায়রা জজ) এ রায় দেন। ফাঁসির সাজা প্রাপ্ত শাকিল মেহেরপুরের গাংনী উপজেলার চাঁদপুর গ্রামের আবদাল হকের ছেলে।
মামলার বিবরণে জানা গেছে, ২০২৫ সালের ১৬ জুন গাংনী উপজেলার চাঁদপুর দক্ষিণপাড়া গ্রামের ইছানুল হকের ৯ বছর বয়সী শিশু কন্যা তার পিতার জন্য মাঠে খাবার নিয়ে যাচ্ছিল। যাওয়ার পথে শাকিল হোসেন তাকে কৌশলে ডেকে পাট খেতে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। ওই সময় মাঠে কাজ করা লোকজন শিশুর কন্যার কান্নাকাটি শুনে এগিয়ে গেলে ধর্ষক শাকিল শিশুকে ফেলে রেখে পালিয়ে যায়। পরে দুপুরের দিকে এলাকাবাসী শাকিলকে

মেহেরপুর প্রতিনিধি মো: উজ্জ্বল হোসেন
প্রকাশের সময়: রবিবার, ২৪ মে, ২০২৬ । ৭:০৪ অপরাহ্ণ