জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজাকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২৪ মে) সন্ধ্যায় ঝিনাইদহ শহরের স্টেডিয়াম এলাকা থেকে সদর থানা পুলিশের একটি দল তাকে গ্রেফতার করে।
ঝিনাইদহ জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি এনামুল কবিরের দায়ের করা হামলা, ভাঙচুর ও হত্যার হুমকির মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায়, এনসিপি নেতা তারেক রেজা সন্ধ্যায় স্টেডিয়ামের পাশে ফ্যামিলি জোন মিলনায়তনে একটি জরুরি সংবাদ সম্মেলনে যোগ দিতে যান। তিনি মিলনায়তনের সামনে পৌঁছালে আগে থেকে অবস্থান নেওয়া পুলিশ সদস্যরা তাকে গ্রেফতার করেন।
এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান বলেন, হামলা, ভাঙচুর ও হত্যার হুমকির অভিযোগে গতকাল শনিবার তারেক রেজাসহ
উল্লেখ্য, গত শুক্রবার (২২ মে) ঝিনাইদহ সফরে আসেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। ওইদিন জুমার নামাজ শেষে স্থানীয় ছাত্রদল ও এনসিপি নেতাকর্মীদের মধ্যে হাতাহাতি, সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
এ ঘটনায় প্রথমে তারেক রেজা বাদী হয়ে ছাত্রদলের স্থানীয় আট নেতাকর্মীর বিরুদ্ধে ঝিনাইদহ সদর থানায় মামলা করেন

এইচ এম রাহুল ঝিনাইদহ
প্রকাশের সময়: রবিবার, ২৪ মে, ২০২৬ । ৯:৪৭ অপরাহ্ণ