সুনামগঞ্জের জাহাঙ্গীরনগর ইউনিয়নে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দুই ভাই গুরুতর আহত হয়েছেন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে এক ভাই সুনামগঞ্জ সদর হাসপাতালে মৃত্যুবরণ করেন।
অপর আহত ভাইয়ের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেটে প্রেরণ করা হয়েছে।
ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

জুনাঈদ আহমদ রাসেল তাহিরপুর প্রতিনিধি
প্রকাশের সময়: সোমবার, ২৫ মে, ২০২৬ । ৯:২২ অপরাহ্ণ