ঈদুল আযহা উপলক্ষে সাভার পৌরবাসীকে শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী লায়ন মোঃ খোরশেদ আলম

মোঃ রবিউল ইসলাম সিয়াম সাভার, ঢাকা
প্রকাশের সময়: সোমবার, ২৫ মে, ২০২৬ । ৯:২৭ অপরাহ্ণ

পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে সাভারবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন ঢাকা জেলা বিএনপি সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক ও সাভার পৌরসভার মেয়রপ্রার্থী লায়ন মো: খোরশেদ আলম।

তিনি বলেন, ঈদুল আজহা আমাদের মাঝে আত্মত্যাগের মানসিকতা সঞ্চারিত করে, আত্মীয়স্বজন ও পাড়া-প্রতিবেশীর সঙ্গে সুখ-দুঃখ ভাগাভাগি করে নেওয়ার মনোভাব ও সহিষ্ণুতার শিক্ষা দেয়।

খোরশেদ আলম বলেন, পবিত্র ঈদুল আজহা সবার জন্য বয়ে আনুক কল্যাণ, সবার মধ্যে জেগে উঠুক ত্যাগের আদর্শ।

তিনি বলেন, নিম্ন আয়ের মানুষ যাতে ঈদের আনন্দ হতে বঞ্চিত না হয় এবং ঈদোৎসবে শামিল হতে পারে সে লক্ষ্যে কিছুটা চেষ্টা অব্যাহত রেখেছি।

তিনি বলেন, মহান আল্লাহর নিকট কোরবানি কবুল হওয়ার জন্য শুদ্ধ নিয়ত থাকা আবশ্যক। ত্যাগের শিক্ষা সমাজে প্রতিফলিত হলেই সমাজে প্রতিষ্ঠিত হবে শান্তি।

তিনি বলেন, সরকার নির্ধারিত স্থানে কোরবানি করে এবং কোরবানির বর্জ্য অপসারণের মাধ্যমে পরিবেশদূষণ বন্ধে সকলে সচেষ্ট থাকবেন।

সম্পাদক: সোহেল আহম্মেদ নির্বাহী সম্পাদক: মোস্তফা কামাল সুমন কপিরাইট © এম টিভি বাংলা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন