আশুলিয়া বাইপাইলে যানজট নিরসনে মাঠে সেচ্ছাসেবক দলের সভাপতি হাফিজুর রহমান

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ২৫ মে, ২০২৬ । ১১:৪৫ অপরাহ্ণ

ঢাকার আশুলিয়া বাইপাইল পাশান স্ট্যান্ড এলাকায় তীব্র যানজট নিরসনে সরাসরি মাঠে নেমেছেন স্থানীয় সেচ্ছাসেবক দলের সভাপতি হাফিজুর রহমান।

সোমবার ব্যস্ত সময়ে মহাসড়কে সৃষ্টি হওয়া দীর্ঘ যানজট কমাতে তিনি নিজেই উপস্থিত থেকে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল থেকেই বাইপাইল স্ট্যান্ড এলাকায় অতিরিক্ত যানবাহনের চাপ সৃষ্টি হলে সাধারণ যাত্রী ও চালকদের ভোগান্তি বাড়তে থাকে। এ সময় হাফিজুর রহমান স্থানীয় নেতাকর্মীদের নিয়ে সড়কে নেমে যানবাহন সঠিকভাবে চলাচলে সহযোগিতা করেন এবং ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখতে কাজ করেন।

এ বিষয়ে হাফিজুর রহমান বলেন, সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। যানজটের কারণে মানুষ যেন কষ্টে না পড়ে, সে জন্য আমরা স্বেচ্ছায় কাজ করছি।

স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা জানান, দীর্ঘ সময় ধরে যানজটে আটকে থাকার কারণে সাধারণ মানুষের চরম দুর্ভোগ সৃষ্টি হচ্ছিল। এমন পরিস্থিতিতে একজন রাজনৈতিক নেতাকে সরাসরি মাঠে কাজ করতে দেখে তারা সন্তোষ প্রকাশ করেছেন।

এদিকে এলাকাবাসীর দাবি, বাইপাইল মহাসড়কের যানজট স্থায়ীভাবে নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আরও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন

সম্পাদক: সোহেল আহম্মেদ নির্বাহী সম্পাদক: মোস্তফা কামাল সুমন কপিরাইট © এম টিভি বাংলা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন