শহীদ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ করলেন ড. শফিকুল ইসলাম মাসুদ

মো:রাকিব সিকদার (পটুয়াখালীর) বাউফল প্রতিনিধি
প্রকাশের সময়: মঙ্গলবার, ২৬ মে, ২০২৬ । ১১:২১ অপরাহ্ণ

শহীদ পরিবারের সদস্যদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেছেন বিশিষ্ট সমাজসেবক ও মানবিক ব্যক্তিত্ব ড. শফিকুল ইসলাম মাসুদ।

আজ উপজেলার বিভিন্ন এলাকার শহীদ পরিবারের সদস্যদের খোঁজখবর নেন তিনি। এসময় পরিবারের সদস্যদের সাথে কথা বলে তাদের দুঃখ-কষ্টের কথা শোনেন এবং তাদের হাতে উপহার সামগ্রী তুলে দেন।

ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, “শহীদ পরিবারগুলো জাতির গর্ব। তাদের আত্মত্যাগের কারণেই আমরা আজ স্বাধীনভাবে বেঁচে আছি। তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।”

উপহার বিতরণ অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সামাজিক সংগঠনের নেতাকর্মী ও এলাকার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। শহীদ পরিবারের সদস্যরা এ ধরনের মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সম্পাদক: সোহেল আহম্মেদ নির্বাহী সম্পাদক: মোস্তফা কামাল সুমন কপিরাইট © এম টিভি বাংলা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন