আজ সকাল ৭.০০ টায় মাতুয়াইল তামিরুল মিল্লাত মহিলা কামিল মাদ্রাসা মসজিদে পবিত্র ঈদুল আযহার নামাজ আদায় ও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন ১৭৮ ঢাকা-৫ আসনের মাননীয় সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য এবং ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি জনাব মোহাম্মদ কামাল হোসেন।
খুতবা শেষে মুসল্লিদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্যে মাননীয় সংসদ সদস্য বলেন,পবিত্র পরিচ্ছন্ন ও নৈতিকতার আবহে পবিত্র দিন হচ্ছে ঈদের দিন। এই ঈদ উল আযহার দিন হচ্ছে আল্লাহর আনুগত্য ও আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে ত্যাগের মহিমায় মহিমান্বিত হওয়া।
পবিত্র ঈদুল আযহায় সকলেই পশু কোরবানি করতে পারবে না ঠিক, কিন্তু মনের পশু তথা হিংসা-বিদ্বেষ,গীবত ও অহংকার সহ মনের পশু কুরবানির মাধ্যমে আল্লাহকে খুশি করতে পারে।
তিনি সকল অন্যায় অবিচারের বিরুদ্ধে দেশ জাতি ও মুসলিম উম্মার স্বার্থে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার উদাত্ত আহ্বান জানান।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬ । ১:১৪ অপরাহ্ণ