দাউদকান্দির চকম খলায় প্রবাসীদের মানবিক উদ্যোগে সমাজসেবামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ২৯ মে, ২০২৬ । ১০:৩৩ অপরাহ্ণ

কুমিল্লার দাউদকান্দি উপজেলার চকম খলা গ্রামে চকম খলা প্রবাসী কল্যাণ সংস্থা ও সমিতির উদ্যোগে এবং মোঃ কাউসার প্রধানের সার্বিক তত্ত্বাবধানে এক ব্যতিক্রমধর্মী মানবিক ও সমাজকল্যাণমূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে এলাকার ধর্মীয় প্রতিষ্ঠান, শিক্ষা উন্নয়ন ও অসহায় মানুষের কল্যাণে বিভিন্ন অনুদান ও উপহার প্রদান করা হয়।

অনুষ্ঠানে মসজিদ নির্মাণ ও ঈদগাহ উন্নয়নের জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়। পাশাপাশি মাদ্রাসার শিক্ষা কার্যক্রম পরিচালনা ও অসচ্ছল শিক্ষার্থীদের সহায়তায় বিশেষ অনুদান দেওয়া হয়েছে।

এছাড়াও গ্রামের দরিদ্র ও অসহায় মানুষের মাঝে ফ্যান বিতরণ করা হয় এবং চকম খলা দারুস সালাম জামে মসজিদের মুসল্লিদের অজু ও বিশুদ্ধ পানির সুবিধার্থে একটি আধুনিক সাবমার্সিবল টিউবওয়েল প্রদান করা হয়।

গ্রামের এক অসহায় নারীকে স্বাবলম্বী করে তুলতে একটি সেলাই মেশিন উপহার দেওয়া হয়, যা স্থানীয়দের মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

এই মহতী উদ্যোগ বাস্তবায়নে সহযোগিতা করেছেন— রাসেল প্রধান (কাতার প্রবাসী), মাহবুবুর রহমান (জার্মান প্রবাসী), দ্বীন ইসলাম (মালদ্বীপ প্রবাসী), সোহাগ আহমেদ (সিঙ্গাপুর প্রবাসী), সাব্বির আহমেদ (সৌদি প্রবাসী), সুজন মিয়া (গ্রীক সাইপ্রাস প্রবাসী), মাহমুদুল হাসান (সৌদি প্রবাসী), ওহীদ (সৌদি আরব প্রবাসী), আরিফুল ইসলাম (সিঙ্গাপুর প্রবাসী), ইমরান খান (দুবাই প্রবাসী), আনিসুর রহমান (মালয়েশিয়া প্রবাসী), ফরহাদ প্রধান (সৌদি প্রবাসী), বাবু প্রধান (সৌদি প্রবাসী), ফয়সাল প্রধান (সৌদি প্রবাসী), শাহ আলমগীর প্রধান (ইউরোপ প্রবাসী), নজরুল ইসলাম (কাতার প্রবাসী), সহিনুর প্রধান (সৌদি প্রবাসী), শাহজাহান (মালদ্বীপ প্রবাসী), রুহুল আমিন (সৌদি প্রবাসী), নাজমুল হুসাইন (ইউরোপ প্রবাসী), জাহিদ হাসান (ইউরোপ প্রবাসী), শফিক প্রধান (কুয়েত প্রবাসী) এবং রাসেল মিয়া (মালয়েশিয়া প্রবাসী)।

অনুষ্ঠানে উপস্থিত স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বলেন, প্রবাসীদের এমন মানবিক উদ্যোগ সমাজের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে। তারা ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

চকম খলা বাসীর পক্ষ থেকে সকল প্রবাসী ভাইদের প্রতি জানানো হয় আন্তরিক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা। মহান আল্লাহ তাআলা যেন তাদের সকল দান ও মানবিক সহযোগিতা কবুল করেন—এ কামনা করেন স্থানীয়রা।

সম্পাদক: সোহেল আহম্মেদ নির্বাহী সম্পাদক: মোস্তফা কামাল সুমন কপিরাইট © এম টিভি বাংলা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন