খুলনায় ভাড়াটিয়া বাড়ি থেকে তিন জনের মরদেহ উদ্ধার

গাজী আব্দুল কুদ্দুস, খুলনা প্রতিনিধি।
প্রকাশের সময়: শনিবার, ৩০ মে, ২০২৬ । ১০:৫৪ অপরাহ্ণ

খুলনায় দুই শিশু ও মহিলাসহ তিন জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যা ৬ টার দিকে নগরীর সোনাডাঙ্গা এলাকার দচরুল আমান মহল্লার সুজকি কর্ণার গলির শরিফুল ইসলাম নামে এক ব্যক্তির ভাড়াটিয়া বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। এরা হলেন বেবি বেগম (৬০), শামীম ব্যাপারি (১৩) ও মুস্তাকিম ব্যাপারি (৪)।
সোনাডাঙা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রফিকুল ইসলাম দুই শিশু ও মহিলা সহ তিন জনের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। কিন্তু এ রির্পোট লেখা পর্যন্ত হত্যাকান্ড বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাতে পারেনি।

সম্পাদক: সোহেল আহম্মেদ নির্বাহী সম্পাদক: মোস্তফা কামাল সুমন কপিরাইট © এম টিভি বাংলা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন