সাভারের বিএনপি নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান কফিল উদ্দিন মারা গেছেন

মোঃ রবিউল ইসলাম সিয়াম সাভার, ঢাকা
প্রকাশের সময়: রবিবার, ৩১ মে, ২০২৬ । ১০:০৯ অপরাহ্ণ

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব কফিল উদ্দিন ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
পারিবারিক সূত্রে জানা গেছে, ভারতের দিল্লিতে চিকিৎসাধীন অবস্থায় তিনি আজ বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ১০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
আলহাজ্ব কফিল উদ্দিন দীর্ঘদিন ধরে সাভার উপজেলা বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তিনি সাভার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করার পাশাপাশি উপজেলা চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন। রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে তাঁর অবদানের জন্য তিনি এলাকায় সুপরিচিত ছিলেন।
তাঁর মৃত্যুতে বিএনপির নেতাকর্মী, শুভানুধ্যায়ী ও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই তাঁর আত্মার মাগফিরাত কামনা করে শোক প্রকাশ করেছেন।
মরহুমের জানাজা ও দাফনের সময়সূচি পরবর্তীতে পরিবারের পক্ষ থেকে জানানো হবে বলে জানা গেছে।
সাভার উপজেলা বিএনপির নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
আল্লাহ তাআলা মরহুমকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন এবং তাঁর পরিবারকে এই শোক সইবার তাওফিক দান করুন। আমিন।

সম্পাদক: সোহেল আহম্মেদ নির্বাহী সম্পাদক: মোস্তফা কামাল সুমন কপিরাইট © এম টিভি বাংলা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন