স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, দেশে কোনো ধরনের সন্ত্রাসের অভয়ারণ্য থাকতে দেওয়া হবে না এবং চাঁদাবাজি সম্পূর্ণভাবে নির্মূল করবে সরকার। একই সঙ্গে সারা দেশে মাদকের বিরুদ্ধে কঠোর অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
আজ ৩১ মে ২০২৬ইং তারিখ দুপুরে চট্টগ্রামের জঙ্গল সলিমপুর পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জঙ্গল সলিমপুর এলাকায় একটি নতুন কারাগার নির্মাণের পরিকল্পনা রয়েছে। তবে আপাতত এই এলাকা থেকে কাউকে উচ্ছেদ করা হবে না। তিনি আরও জানান, সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং অপরাধ দমনে কঠোর অবস্থানে রয়েছে।
বিশেষ করে চাঁদাবাজি ও মাদক ব্যবসার বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানো হবে বলে তিনি উল্লেখ করেন। মন্ত্রী বলেন, দেশের কোথাও অপরাধী দের জন্য নিরাপদ আশ্রয় গড়ে উঠতে দেওয়া হবে না এবং আইনশৃঙ্খলা বাহিনীকে আরও সক্রিয়ভাবে কাজ করতে নির্দেশ দেওয়া হয়েছে।
জঙ্গল সলিমপুর এলাকাকে কেন্দ্র করে চলমান বিভিন্ন বিষয় নিয়ে সরকার পর্যবেক্ষণ করছে বলেও জান আমি স্বরাষ্ট্রমন্ত্রী।

এস এম আকাশ : বিশেষ প্রতিনিধি
প্রকাশের সময়: রবিবার, ৩১ মে, ২০২৬ । ১০:২১ অপরাহ্ণ