শেখ হাসিনার কাছে জিজ্ঞেস কইরা করেন শফিকুল ইসলাম মাসুদ কী জিনিস’

মো: রাকিব সিকদার বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
প্রকাশের সময়: রবিবার, ৩১ মে, ২০২৬ । ১১:৩৬ অপরাহ্ণ

পটুয়াখালীর বাউফল উপজেলার রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছেন জামায়াতে ইসলামীর পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ। সম্প্রতি এক জনসভায় দেওয়া তার একটি বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে।

বক্তব্যে শফিকুল ইসলাম মাসুদ বলেন, “আমাকে নিয়ে জানতে হলে শেখ হাসিনার কাছেই জিজ্ঞেস করুন। তিনি ভালোভাবেই জানেন শফিকুল ইসলাম মাসুদ কে।”

তার এই মন্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক কর্মী-সমর্থক ও সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। সমর্থকদের দাবি, তিনি নিজের রাজনৈতিক অবস্থান ও সংগ্রামের কথা তুলে ধরতেই এ বক্তব্য দিয়েছেন। অন্যদিকে সমালোচকদের কেউ কেউ বক্তব্যটিকে অতিরঞ্জিত ও রাজনৈতিক উত্তেজনা সৃষ্টিকারী বলে মন্তব্য করেছেন।

অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মীরা বক্তব্যের সময় বিভিন্ন স্লোগান দেন এবং বক্তার প্রতি সমর্থন প্রকাশ করেন। এদিকে বক্তব্যটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ায় বিষয়টি নিয়ে স্থানীয় রাজনৈতিক মহলে আলোচনা অব্যাহত রয়েছে।

তবে এ বিষয়ে সংশ্লিষ্ট অন্য কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সম্পাদক: সোহেল আহম্মেদ নির্বাহী সম্পাদক: মোস্তফা কামাল সুমন কপিরাইট © এম টিভি বাংলা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন