ব্রাহ্মণবাড়িয়ায় মাদকবিরোধী অভিযান: ইয়াবা ও গাঁজাসহ ২ জন গ্রেপ্তার

মাহমুদুর রহমান-ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশের সময়: সোমবার, ১ জুন, ২০২৬ । ১২:৪৫ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়া, ৩১ মে ২০২৬: ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের যৌথ অভিযানে ইয়াবা ও গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (৩১ মে) রাত ৯টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় পূর্ব পাইকপাড়া এলাকা থেকে ৫২ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে এবং মেড্ডা এলাকা থেকে ২ পুড়িয়া গাঁজাসহ এক মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন পারভেজ (পিতা: জীবন মিয়া), গ্রামের বাড়ি শাহবাজপুর, সরাইল এবং বর্তমানে পূর্ব পাইকপাড়া এলাকায় বসবাসকারী; অপরজন রাব্বি (পিতা: সুরুজ মিয়া), মেড্ডা এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্য বিধি মোতাবেক জব্দ করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সম্পাদক: সোহেল আহম্মেদ নির্বাহী সম্পাদক: মোস্তফা কামাল সুমন কপিরাইট © এম টিভি বাংলা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন