সাভারের গেন্ডা বাসস্ট্যান্ড ডিবির অভিযানে আন্তঃজেলা গাড়ি চোর চক্রের সক্রিয় সদস্য গ্রেফতার

মোঃ রবিউল ইসলাম সিয়াম সাভার, ঢাকা
প্রকাশের সময়: সোমবার, ১ জুন, ২০২৬ । ৩:৫৪ অপরাহ্ণ

ঢাকা জেলা গোয়েন্দা শাখা (ডিবি-উত্তর) বিশেষ অভিযান চালিয়ে আন্তঃজেলা গাড়ি চোর চক্রের এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৩১ মে ২০২৬ রাত ১০টা ৩০ মিনিটে সাভার মডেল থানার গেন্ডা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালান। এ সময় আন্তঃজেলা গাড়ি চোর চক্রের সক্রিয় সদস্য মো. সেলিম (৪৫)কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত সেলিম সাভার উপজেলার সাদাপুর এলাকার বাসিন্দা। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, তিনি দীর্ঘদিন ধরে আন্তঃজেলা গাড়ি চোর চক্রের সঙ্গে জড়িত থেকে বিভিন্ন এলাকায় গাড়ি চুরির কর্মকাণ্ড পরিচালনা করে আসছিলেন।

পুলিশের তথ্যমতে, গ্রেফতারকৃত সেলিমের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় মোট চারটি গাড়ি চুরির মামলা রয়েছে। এসব মামলার তদন্ত ও বিচার কার্যক্রম চলমান রয়েছে।

ঢাকা জেলা ডিবি (উত্তর) জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিকে অন্যান্য মামলায় গ্রেফতার দেখিয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ আরও জানিয়েছে, যানবাহন চুরি প্রতিরোধ এবং আন্তঃজেলা অপরাধী চক্রের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে। অপরাধীদের আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান জোরদার করা হয়েছে।

সম্পাদক: সোহেল আহম্মেদ নির্বাহী সম্পাদক: মোস্তফা কামাল সুমন কপিরাইট © এম টিভি বাংলা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন