ঈদের পঞ্চম দিনেও ধামরাইয়ের বিনোদন কেন্দ্রগুলোতে দর্শনার্থীদের ভিড়

মো : ইমন হোসেন, ধামরাই (ঢাকা) প্রতিনিধি:
প্রকাশের সময়: সোমবার, ১ জুন, ২০২৬ । ১০:১১ অপরাহ্ণ

ঈদুল আজহার দীর্ঘ ছুটি ও পরিবারের সঙ্গে আনন্দঘন সময় কাটাতে ধামরাইয়ের বিভিন্ন বিনোদন কেন্দ্রগুলোতে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শিশু, কিশোর-কিশোরীসহ বিভিন্ন বয়সের মানুষের পদচারণায় মুখর হয়ে ওঠে এসব বিনোদন কেন্দ্র।

ঈদের পঞ্চম দিনেও বিনোদন কেন্দ্রগুলোতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গিয়েছে। পরিবার-পরিজন ও বন্ধু-বান্ধবদের নিয়ে দর্শনার্থীরা ঘুরে বেড়াচ্ছেন বিভিন্ন পার্ক, রিসোর্ট ও বিনোদন স্পটে। ধামরাইয়ের জনপ্রিয় বিনোদন কেন্দ্র আলাদিন পার্ক, ঐতিহ্যবাহী ষাইট্টা বটগাছ, উপজেলা চত্বর এবং অন্যান্য দর্শনীয় স্পটে এদিন সকাল থেকেই দেখা গেছে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। শিশু-কিশোরদের আনন্দ আর বড়দের অবসর বিনোদনে জমে উঠেছে পুরো এলাকা।

সব মিলিয়ে, ঈদের ছুটিতে ধামরাইয়ের বিনোদন কেন্দ্রগুলো পরিণত হয়েছে আনন্দ-উৎসবের মিলনমেলায়।

সম্পাদক: সোহেল আহম্মেদ নির্বাহী সম্পাদক: মোস্তফা কামাল সুমন কপিরাইট © এম টিভি বাংলা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন