কুমিল্লার পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামানকে তার দায়িত্ব থেকে ‘প্রত্যাহার’ করা হয়েছে বলে পুলিশ সদর দপ্তরের এমন একটি চিঠি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
গত ৩১ মে ২০২৬ইং তারিখ পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি (প্রশাসন) স্বাক্ষরিত ও সিল দেয়া চিঠিতে উল্লেখ করা হয় ‘ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে অনুষ্ঠিত মিছিল এবং প্রশাসনিক কারণে কুমিল্লা জেলার পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামানকে
জনস্বার্থে বর্তমান দায়িত্ব থেকে অবিলম্বে প্রত্যাহার করা হইল। তাকে ডিএমপিতে রিপোর্ট করার জন্য নির্দেশ প্রদান করা হইল।’
এই চিঠিটির বিষয়ে পুলিশ সদর দপ্তরের অ্যাডিশনাল আইজিপি অ্যাডমিন একে এম আওলাদ হোসেন এর সঙ্গে অনুসন্ধানী সাংবাদিক ও জনস্বার্থে দুর্নীতি দমনে তথ্য প্রকাশকারী নির্বাহী পরিচালক এস এম আকাশ এস এম আকাশের সঙ্গে কথা হয়। এ সময় তিনি বলেন, এরকম কাউকে প্রত্যাহার করা হয়েছে বলে আমার জানা নেই।
অনুসন্ধানে জানা যায়, এ ধরনের চিঠিতে প্রত্যাহারের আদেশদানকারী সিনিয়র কর্মকর্তার নাম থাকে এবং চিঠির অনুলিপি বিধি মোতাবেক সিনিয়র কর্মকর্তা’সহ সংশ্লিষ্ট একাধিক দপ্তরকে অবহিত করা হয়। চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোঃ মনিরুজ্জামান এর সঙ্গে কথা বলে, এবং নিবিড় ভাবে পর্যালোচনা করে জানা গেছে চিঠিটি সম্পূর্ণ ভুয়া।
সংশ্লিষ্ট সূত্র বলছে, ‘কুমিল্লায় অস্ত্র, মাদক উদ্ধার, সন্ত্রাসী ও ছিনতাইকারী গ্রেপ্তার’সহ সম্প্রতি স্বচ্ছভাবে পুলিশ কনস্টেবল নিয়োগে পুলিশ সুপারের কাজে কেউ হততো খুশি হতে না পেরে এমন অপপ্রচার চালাচ্ছে। তাদের চিহ্নিত করার চেষ্টা চলছে বলেও জানা গেছে।
অনুসন্ধানে আরো জানা যায়, পুলিশের নতুন পোশাকের মান ও পুলিশ সদস্যদের ৯৬ শতাংশ সংক্ষুব্ধ- এই বিষয়ে কুমিল্লা জেলার পুলিশ সুপার বিবৃতি দেন। এতে পুলিশ বাহিনীর পোশাকের পরিবর্তন নিয়ে সরকার সিদ্ধান্ত দেন; যে পুলিশের নতুন পোশাক পরিবর্তন করে আগের পোশাকে ফিরে যাবে।
নতুন পোশাকে যারা লাভবান হয়েছিল তারা অনেক টাকার অংকে ক্ষতিগ্রস্ত হয়েছেন। কোনও সুবিধাভোগী মহল এই ধরনের মিথ্যাচার ও প্রোপাগান্ডা ছড়াচ্ছে। সংশ্লিষ্ট সূত্রে দাবি করা হয়। তারা সুযোগ পেলেই মিথ্যা অপপ্রচারে অংশগ্রহণ করে।
বিসিএস ২৫ তম ব্যাচের কর্মকর্তা মোঃ আনিসুজ্জামান পুলিশ সুপার হিসেবে গত বছরের ২৯ নভেম্বর কুমিল্লায় যোগদান করেন। এর আগে তিনি ঢাকা পুলিশ সুপার পদে দায়িত্ব পালন করেন। একই বছরের ১ মে তিনি বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন (বিপিএসএ) সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ২ জুন, ২০২৬ । ৮:৫৩ অপরাহ্ণ