চট্টগ্রামে ইসলামী ছাত্রশিবিরের নেতার আকস্মিক মৃত্যু, হিটস্ট্রোকে ইন্তেকাল

স্টাফ রিপোর্টার: মোস্তফা আন্জুম ফাহিম চকবাজার-চট্টগ্রাম
প্রকাশের সময়: বুধবার, ৩ জুন, ২০২৬ । ২:২৪ অপরাহ্ণ

ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তরের পাঁচলাইশ থানা উত্তরের সভাপতি আমিমুল ইহসান ফাহিম হঠাৎ হিটস্ট্রোকের কারণে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
পারিবারিক ও শিবির সূত্রে জানা গেছে, ফাহিম সম্প্রতি নিজ বাড়িতে অসুস্থ বোধ করলে পরিবারের সদস্যরা তাকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তবে চিকিৎসকদের সকল চেষ্টা ব্যর্থ হয়েছে।
শিবিরের অন্যান্য নেতারা সামাজিক মাধ্যমে শোক প্রকাশ করে তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। স্থানীয় রাজনৈতিক ও সামাজিক মহলও এই আকস্মিক মৃত্যুর খবরের প্রতি গভীর শোক প্রকাশ করেছে।

সম্পাদক: সোহেল আহম্মেদ নির্বাহী সম্পাদক: মোস্তফা কামাল সুমন কপিরাইট © এম টিভি বাংলা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন