দাউদকান্দি উপজেলার গোয়ালমারী ইউনিয়নে চেয়ারম্যান পদে জামায়াতের মনোনয়ন পেলেন ইঞ্জিনিয়ার মো. শাহ আলম ফরাজী

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬ । ১২:২৮ পূর্বাহ্ণ

কুমিল্লার দাউদকান্দি উপজেলার গোয়ালমারী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনয়ন পেয়েছেন ইঞ্জিনিয়ার মো. শাহ আলম ফরাজী। তিনি গোয়ালমারী ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি এবং একজন সাবেক ছাত্রনেতা।

দীর্ঘদিন ধরে সংগঠন, সমাজসেবা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থাকায় স্থানীয় জনগণের কাছে তিনি একজন সুপরিচিত ব্যক্তিত্ব। দলীয় মনোনয়ন ঘোষণার পর গোয়ালমারী ইউনিয়নসহ দাউদকান্দি উপজেলার বিভিন্ন এলাকায় নেতা-কর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

ইঞ্জিনিয়ার মো. শাহ আলম ফরাজী বলেন, “জনগণের আস্থা ও ভালোবাসাকে সঙ্গে নিয়ে গোয়ালমারী ইউনিয়নকে একটি আধুনিক, উন্নত ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে কাজ করতে চাই। আল্লাহর সাহায্য ও সকলের দোয়া কামনা করছি।”

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দাউদকান্দি উপজেলার গোয়ালমারী ইউনিয়নে চেয়ারম্যান পদে ইঞ্জিনিয়ার মো. শাহ আলম ফরাজীর মনোনয়ন স্থানীয় রাজনীতিতে নতুন মাত্রা যোগ করবে।

সম্পাদক: সোহেল আহম্মেদ নির্বাহী সম্পাদক: মোস্তফা কামাল সুমন কপিরাইট © এম টিভি বাংলা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন