দীঘিনালায় গাঁজা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড

মোঃ হাচান আল মামুন, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি:
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬ । ১০:২৭ পূর্বাহ্ণ

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় গাঁজা সেবনের দায়ে মোঃ সুজন (১৮) নামে এক যুবককে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৩ জুন) সকাল সাড়ে ৯টার দিকে দীঘিনালা থানার চৌমুহনী স্টিল ব্রিজ সড়ক এলাকায় পরিচালিত এক অভিযানে তাকে গাঁজা সেবনরত অবস্থায় আটক করা হয়।
পরে দীঘিনালা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এবং দীঘিনালা থানা পুলিশের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে উক্ত দণ্ড প্রদান করা হয়।
দণ্ডপ্রাপ্ত সুজন উপজেলার জামতলী বাঙালি পাড়া এলাকার মৃত জহিরুল ইসলামের ছেলে।
দীঘিনালা থানা সূত্রে জানা গেছে, আদালতের রায় ঘোষণার পর তাকে বিধি মোতাবেক কারাগারে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইকবাল বাহার বলেন, মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। মাদকমুক্ত সমাজ গঠনে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা আরও জোরদার করা

সম্পাদক: সোহেল আহম্মেদ নির্বাহী সম্পাদক: মোস্তফা কামাল সুমন কপিরাইট © এম টিভি বাংলা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন