আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

মোঃ সুলতান মাহমুদ ,নবাবগঞ্জ দিনাজপুর|
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬ । ৮:৫৪ অপরাহ্ণ

দিনাজপুরের নবাবগঞ্জে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে| বৃহস্পতিবার বিকালে নবাবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা বিদ্যালয়ের মাঠে এ খেলার আয়োজন করে| ফাইনাল খেলায় নবাবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০২৫ ব্যাচ ফুটবল দল একই বিদ্যালয়ের এসএসসি ২০২৬ ব্যাচের ফুটবল দলকে ট্রাইব্রেকারে ৫-৪ গোলে পরাজিত করে| পরে অতিথি হিসেবে উপজেলা বিএনপির সহ সভাপতি ইউনুচ আলী, উপজেলা ¯ে^চ্ছাসেবক দলের আহ্বায়ক সাজ্জাদ আল মামুন, নবাবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল মোন্নাফ ও আনিছুর রহমান বিজয়ীদের হাতে পুরুস্কার তুলে দেন| খেলায় মোট ৪টি দল অংশ গ্রহন করে|

 

সম্পাদক: সোহেল আহম্মেদ নির্বাহী সম্পাদক: মোস্তফা কামাল সুমন কপিরাইট © এম টিভি বাংলা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন