সাভারে ৫ লিটার চোলাইমদসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, আদালতে প্রেরণ

মোঃ রবিউল ইসলাম সিয়াম সাভার ঢাকা
প্রকাশের সময়: শুক্রবার, ৫ জুন, ২০২৬ । ৯:৩০ অপরাহ্ণ

ঢাকা জেলার সাভার মডেল থানার আওতাধীন জয়পাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৫ লিটার চোলাইমদসহ এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা শাখা (ডিবি-উত্তর)।

ঢাকা জেলা পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার ঢাকা জেলার নির্দেশনায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই (নিঃ) মো. রাশেদ মিয়া এবং সঙ্গীয় ফোর্স ৪ জুন ২০২৬ রাত ৭টা ৫০ মিনিটে সাভারের জয়পাড়া এলাকায় অভিযান চালান।

এসময় মো. সালমান খান (২৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি সাভার উপজেলার জামশিং জয়পাড়া এলাকার বাসিন্দা। অভিযানে তার কাছ থেকে ৫ লিটার চোলাইমদ উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ হাজার টাকা।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।

এ ঘটনায় তার বিরুদ্ধে সাভার মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

ঢাকা জেলা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূল ও অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সম্পাদক: সোহেল আহম্মেদ নির্বাহী সম্পাদক: মোস্তফা কামাল সুমন কপিরাইট © এম টিভি বাংলা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন