নাইক্ষ্যংছড়িতে ১১ বিজিবির অভিযানে ১ লাখ ৮৪১ পিস ইয়াবা উদ্ধার।

আবুল কাশেম, রামু প্রতিনিধি।
প্রকাশের সময়: শনিবার, ৬ জুন, ২০২৬ । ১:০৫ অপরাহ্ণ

নাইক্ষ্যংছড়ি (বান্দরবান): নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)-এর অধীনস্থ জারুলিয়াছড়ি বিওপির বিশেষ অভিযানে সীমান্তবর্তী পোয়াবন এলাকা থেকে মালিকবিহীন ১ লাখ ৮৪১ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (৫ জুন) সকাল ৭টা ৩০ মিনিটের দিকে ব্যাটালিয়ন অধিনায়কের নির্দেশনায় জারুলিয়াছড়ি বিওপির একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার ৪৬/৪-এস থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পোয়াবন এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে চোরাকারবারিরা টহলদলের উপস্থিতি টের পেয়ে তাদের সঙ্গে থাকা দুটি ব্যাগ ফেলে পাহাড়ি জঙ্গলের মধ্যে পালিয়ে যায়। পরে পরিত্যক্ত ব্যাগ দুটি তল্লাশি করে ১০ কাট ইয়াবা উদ্ধার করা হয়। এর মধ্যে খয়েরি রঙের ৯৯ হাজার ৭৮০ পিস এবং সবুজ রঙের ১ হাজার ৬১ পিস ইয়াবা ছিল। উদ্ধারকৃত ইয়াবার মোট সংখ্যা ১ লাখ ৮৪১ পিস।
বিজিবি সূত্রে জানা যায়, উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ২ লাখ ৫২ হাজার ৩০০ টাকা।

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)-এর অধিনায়ক মোঃ ফয়জুল কবির বলেন, দেশের সীমান্ত সুরক্ষা, চোরাচালান ও মানবপাচার প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ নিয়ন্ত্রণ, অবৈধ অস্ত্র উদ্ধার এবং মাদক পাচার রোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে।

তিনি আরও বলেন, “মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে বিজিবি কাজ করে যাচ্ছে। সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে কঠোর নজরদারি বজায় রাখা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলমান

সম্পাদক: সোহেল আহম্মেদ নির্বাহী সম্পাদক: মোস্তফা কামাল সুমন কপিরাইট © এম টিভি বাংলা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন