সুনামগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় ৫ জুন ২০২৬ তারিখে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে ৪টি মামলায় ৪ জন ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, সুনামগঞ্জ সদর ও তাহিরপুর উপজেলায় পরিচালিত ৪টি পৃথক মোবাইল কোর্ট অভিযানে মোট ৪টি মামলা দায়ের করা হয়। অভিযানে ৪ জন অভিযুক্ত ব্যক্তিকে বিভিন্ন অপরাধে দোষী সাব্যস্ত করা হয়।
মোবাইল কোর্টে একজনকে মোট ৬০ দিনের কারাদণ্ড প্রদান করা হয় এবং বিভিন্ন মামলায় সর্বমোট ১১ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে।
অভিযানগুলোতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮, পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) এবং মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়।
জেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে আইনশৃঙ্খলা, পরিবেশ ও ভোক্তা অধিকার সুরক্ষায় এ ধরনের মোবাইল কোর্ট অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

জুনাঈদ আহমদ রাসেল তাহিরপুর প্রতিনিধি
প্রকাশের সময়: শনিবার, ৬ জুন, ২০২৬ । ১:১৪ অপরাহ্ণ