ব্রাহ্মণবাড়িয়ায় পরিত্যক্ত অবস্থায় দেশীয় পিস্তল উদ্ধার করেছে র‌্যাব-৯

মাহমুদুর রহমান, প্রতিনিধি (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশের সময়: শনিবার, ৬ জুন, ২০২৬ । ৪:৪২ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার পৌর এলাকার পুনিয়াউট রেলক্রসিং সংলগ্ন এলাকা থেকে একটি পরিত্যক্ত দেশীয় পিস্তল উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯।

শনিবার (৬ জুন) গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯-এর একটি আভিযানিক দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় পুনিয়াউট রেলক্রসিং সংলগ্ন একটি পরিত্যক্ত স্থান থেকে একটি দেশীয় পিস্তল উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

র‌্যাব সূত্র জানায়, উদ্ধার করা অস্ত্রটি আইনগত প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে। পাশাপাশি অস্ত্রটির উৎস এবং এর সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

র‌্যাব-৯ জানায়, অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

সম্পাদক: সোহেল আহম্মেদ নির্বাহী সম্পাদক: মোস্তফা কামাল সুমন কপিরাইট © এম টিভি বাংলা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন