লক্ষ্মীপুরের – রায়পুরে বিশেষ অভিযান পরিচালনা করে পৃথক মামলার সাজাপ্রাপ্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে রায়পুর থানা পুলিশ।

মো ইউনুচ (লক্ষ্মীপুর) রায়পুর প্রতিনিধি
প্রকাশের সময়: শনিবার, ৬ জুন, ২০২৬ । ৪:৪৮ অপরাহ্ণ

শুক্রবার (৬ জুন ২০২৬) রায়পুর থানার এসআই (নিরস্ত্র) মো. জসিম উদ্দিন ও এসআই (নিরস্ত্র) মো. জামাল উদ্দিনের নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, জিআর-১৯৪/২০২৪ মামলায় এক বছরের সাজা ও ৫ হাজার টাকা অর্থদণ্ডপ্রাপ্ত আসামি রাকিব হোসেন (পিতা-মৃত মো. আলী), গ্রামের বাড়ি চরপাতা, থানা-রায়পুর, জেলা-লক্ষ্মীপুর গ্রেপ্তার করা হয়।

এছাড়া সিআর-১১৩২/১১ মামলায় দুই বছরের সাজা ও ৫ হাজার টাকা অর্থদণ্ডপ্রাপ্ত আসামি মো. মনিরুল ইসলাম সরদার (পিতা-মৃত আবুল হোসেন সরদার), গ্রাম-চরআবাবিল, থানা-রায়পুর, জেলা-লক্ষ্মীপুর গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারকৃত দুই আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

রায়পুর থানার অফিসার ইনচার্জ মোঃ শাহীন মিয়া জানিয়েছে, এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

সম্পাদক: সোহেল আহম্মেদ নির্বাহী সম্পাদক: মোস্তফা কামাল সুমন কপিরাইট © এম টিভি বাংলা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন