মহিষটির প্রতি রহম করুন, খামারির কাছে ফিরিয়ে দিন” — আসিফ আকবর

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ৬ জুন, ২০২৬ । ৫:০৭ অপরাহ্ণ

সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন পোস্টে জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর একটি মহিষকে ঘিরে জনমনে সৃষ্টি হওয়া অনুভূতির কথা তুলে ধরেছেন।

পোস্টে তিনি বলেন, “এই বাফেলো’টার জন্য মানুষের নরম মন কাঁদছে। দেশে কত দুঃসহ ঘটনাই তো ঘটছে! আরও অসহ্য অনেক কিছুই হবে! এ মহিষটা তো জানে না তার দোষ কী।”

তিনি উল্লেখ করেন, প্রাণীটি আদর-যত্নে বেড়ে উঠেছে এবং নানা জটিলতার মধ্যেও যেহেতু তার জীবন এখনও আছে, তাই সেটিকে প্রকৃত মালিক বা খামারির কাছে ফিরিয়ে দেওয়ার আহ্বান জানান।

সরকারের প্রতি বিনীত অনুরোধ জানিয়ে আসিফ আকবর লেখেন, “প্লিজ এ অবুঝ প্রাণীটার প্রতি রহম করুন। মানুষের মনের ছোট্ট অনুভূতিগুলোও বেঁচে থাকুক।”

সম্পাদক: সোহেল আহম্মেদ নির্বাহী সম্পাদক: মোস্তফা কামাল সুমন কপিরাইট © এম টিভি বাংলা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন