আশুলিয়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে চোর চক্রের এক সদস্যকে গ্রেপ্তার

মোঃ রবিউল ইসলাম সিয়াম সাভার, ঢাকা
প্রকাশের সময়: রবিবার, ৭ জুন, ২০২৬ । ৪:০৮ অপরাহ্ণ

ঢাকা জেলার আশুলিয়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে চোর চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা শাখা (ডিবি-উত্তর)।

পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় পরিচালিত বিশেষ অভিযানে ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই (নিঃ) মো. জুয়েল মিয়া এবং সঙ্গীয় ফোর্স ৬ জুন ২০২৬ রাত ১০টা ৩০ মিনিটে আশুলিয়া থানার বাইপাইল এলাকায় অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে চোর চক্রের সদস্য মো. আশরাফ আহম্মেদ টিটু (৩৮)-কে গ্রেপ্তার করা হয়। তিনি দক্ষিণ কেরানীগঞ্জ উপজেলার মুচিয়াপুর এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

ডিবি পুলিশ জানায়, বিভিন্ন তথ্য-উপাত্ত ও গোয়েন্দা নজরদারির ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরবর্তীতে তাকে একটি চুরির মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে ধৃত আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ দমনে ঢাকা জেলা পুলিশের বিশেষ অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।

সম্পাদক: সোহেল আহম্মেদ নির্বাহী সম্পাদক: মোস্তফা কামাল সুমন কপিরাইট © এম টিভি বাংলা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন