আশুগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার, জব্দ মোটরসাইকেল

মাহমুদুর রহমান (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশের সময়: সোমবার, ৮ জুন, ২০২৬ । ৮:২৪ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে অভিযান চালিয়ে ৯০০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোটরসাইকেলসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৭ জুন ২০২৬ রাত আনুমানিক ১০টা ৪৫ মিনিটে (২২:৪৫) গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ থানা পুলিশের একটি দল আশুগঞ্জ টোলপ্লাজা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় একটি মোটরসাইকেল আটক করা হয়। পরে মোটরসাইকেল আরোহীকে তল্লাশি করে তার কাছ থেকে ৯০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি হলেন আবুল কালাম (পিতা: আব্দুর রহিম), গ্রামের বাড়ি মৈষাখালি, থানা কিশোরগঞ্জ সদর, জেলা কিশোরগঞ্জ।
পুলিশ জানায়, উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট ও মোটরসাইকেল বিধি মোতাবেক জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেফতারকৃত আবুল কালামের বিরুদ্ধে পূর্বে পাঁচটি মাদক মামলা রয়েছে।
এ ঘটনায় আশুগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

সম্পাদক: সোহেল আহম্মেদ নির্বাহী সম্পাদক: মোস্তফা কামাল সুমন কপিরাইট © এম টিভি বাংলা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন