সাভারে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র হত্যা মামলায় যুবলীগ নেতা সেলিম রেজাকে গ্রেফতার করেছে সাভার মডেল থানা পুলিশ।
সোমবার ভোররাতে সাভার পৌর এলাকায় নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
সাভারের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম তার গ্রেফতারের বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।
বিগত কয়েক দিনে সাভারের শীর্ষস্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের সবার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা ও হামলার ঘটনায় মামলা রয়েছে। তারা সবাই পলাতক থাকলেও বিএনপি ক্ষমতায় আসার পর তারা এলাকায় ফিরে দলীয় কর্মকাণ্ড পরিচালনাসহ অবৈধ অবস্থান করছিলেন বলে পুলিশ জানায়।

মোঃ রবিউল ইসলাম সিয়াম সাভার, ঢাকা
প্রকাশের সময়: সোমবার, ৮ জুন, ২০২৬ । ১১:০৩ অপরাহ্ণ