শরীয়তপুরের নড়িয়া উপজেলার রাজনগর ইউনিয়নের বিলদেওনিয়া এলাকায় খিচুড়ি ভোজের আয়োজন করতে গিয়ে পুলিশি অভিযানের মুখে ছত্রভঙ্গ হয়ে পড়েছেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় ঘটনাস্থল থেকে দুই যুবককে আটক করেছে পুলিশ।
বুধবার (১০ জুন) রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নড়িয়া থানা-পুলিশ বিলদেওনিয়া এলাকায় এই অভিযান চালায়।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে সেখানে উপস্থিত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা রান্না করা খিচুড়ি ও অন্যান্য সামগ্রী ফেলে রেখে দ্রুত পালিয়ে যান বলে জানা গেছে।
পরে ঘটনাস্থল থেকে বিলদেওনিয়া এলাকার বাসিন্দা মো. সাইফুল ইসলাম (২২) ও জোবায়ের ইসলাম অনিক (২১) নামের দুই যুবককে আটক করা হয়।

রবিউল মোল্লা শরীয়তপুর জেলা প্রতিনিধি
প্রকাশের সময়: বুধবার, ১০ জুন, ২০২৬ । ১১:৪৫ অপরাহ্ণ