চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ১ নং রাজারগাঁও ইউনিয়নে মাদকের বিস্তার দিন দিন মাদকের ভয়াবহতা বাড়ছে। অবাধে ইয়াবা, ফেনসিডিলসহ নানা ধরনের নেশাজাতীয় দ্রব্যের কেনাবেচায় এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে। বিশেষ করে উঠতি বয়সী তরুণ ও যুবসমাজ মাদকের এই মরণফাঁদে পড়ে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ ধ্বংস করছে।
জানা যায় ইউনিয়নের বিভিন্ন অলিগলি, নির্জন এলাকা এবং বিশেষ কিছু স্থানে মাদকসেবী ও বিক্রেতাদের আনাগোনা বেড়েছে।সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত মাদক কারবারিদের দৌরাত্ম্য বেড়ে যায়। স্থানীয়ভাবে মাদক সহজলভ্য হওয়ায় তরুণরা খুব সহজেই নেশায় জড়িয়ে পড়ছে।
মাদকের প্রভাবে চুরি, ছিনতাই এবং পারিবারিক কলহের মতো সামাজিক অপরাধও বাড়ছে। অনেক ক্ষেত্রে মাদক কিনতে গিয়ে পরিবারের মূল্যবান সম্পদ চুরি বা হাতাহাতির ঘটনাও ঘটছে। এটি এলাকার সামাজিক স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলে দিয়েছে।
স্থানীয় সচেতন মহল মনে করেন, কেবল আইন প্রয়োগকারী সংস্থার অভিযানই মাদক নির্মূলে যথেষ্ট নয়। এর জন্য প্রয়োজন তরুণদের মাদকের হাত থেকে দূরে রাখতে খেলার মাঠ ও সৃজনশীল কাজের প্রসার ঘটানো।
পুলিশের নিয়মিত টহল জোরদার এবং মাদক কারবারিদের চিহ্নিত করে আইনের আওতায় আনা।
এ বিষয়ে রাজারগাঁও ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট দায়িত্বশীলদের দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয়রা আশা করছেন, প্রশাসনের কঠোর অবস্থান এবং সামাজিক সম্মিলিত প্রচেষ্টায় অচিরেই ১ নং রাজারগাঁও ইউনিয়ন মাদকমুক্ত হবে।

মোঃ কাউছার পাটোয়ারী নিজস্ব প্রতিবেদক :-
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬ । ২:৪৬ অপরাহ্ণ