আশুলিয়ায় পৃথক অভিযানে ৭০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ১৪ জুন, ২০২৬ । ১:৪৮ অপরাহ্ণ

ঢাকা জেলার আশুলিয়ায় পৃথক পৃথক বিশেষ অভিযানে ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) উত্তর।

ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় এবং ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে শনিবার (১৩ জুন) অভিযানগুলো পরিচালিত হয়।

প্রথম অভিযানে দুপুর ১টা ৫ মিনিটে আশুলিয়ার জামগড়া শিমুলতলা এলাকা থেকে ইয়াসিন আরাফাত (২৪) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পরে রাত ১১টা ৪০ মিনিটে আশুলিয়ার ইউনিক বাসস্ট্যান্ড এলাকায় পৃথক আরেকটি অভিযানে মাসুমা (৪০) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ২১ হাজার টাকা। এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে ডিবি।

সম্পাদক: সোহেল আহম্মেদ নির্বাহী সম্পাদক: মোস্তফা কামাল সুমন কপিরাইট © এম টিভি বাংলা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন