কচুয়া থানা পুলিশের বিশেষ অভিযানে ৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
কচুয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আজিজুল ইসলামের নির্দেশে এবং পুলিশ পরিদর্শক তদন্ত মোঃ রাশেদুল হকের নেতৃত্বে এসআই নিরস্ত্র রুবেল সরকার গতকাল ১৫ জুন রবিবার অভিযান পরিচালনা করেন।
গোপন সংবাদের ভিত্তিতে কচুয়া পৌরসভার কড়ইয়া এলাকা থেকে চিহ্নিত মাদক ব্যবসায়ী মোঃ ফরহাদ ৩১ কে গ্রেফতার করা হয়। এসময় তার হেফাজত থেকে ৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত ফরহাদের পিতা মৃত শাহ জাহান, মাতা মৃত আছিয়া খাতুন। গ্রাম হোসেনপুর খন্দকার বাড়ি, ৬ নং ওয়ার্ড, ৭ নং দক্ষিণ কচুয়া ইউনিয়ন, থানা কচুয়া, জেলা চাঁদপুর।
এ ঘটনায় কচুয়া থানায় মামলা নং-৩, তারিখ ১৫/০৬/২০২৬, ধারা ৩৬(১) সারণির ১০(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
কচুয়া থানা পুলিশ জানায়, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

কচুয়া, চাঁদপুর প্রতিনিধি | মোঃ আনোয়ার হোসেন (রাজ)
প্রকাশের সময়: সোমবার, ১৫ জুন, ২০২৬ । ৩:২৭ অপরাহ্ণ