দাউদকান্দি পৌরসভার ২০২৬-২৭ অর্থ বছরের বাজেট ঘোষণা: মোট বরাদ্দ ৪৩ কোটি টাকা।

আল রোকন দাউদকান্দি, কুমিল্লা
প্রকাশের সময়: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬ । ২:০৭ অপরাহ্ণ

কুমিল্লার দাউদকান্দি পৌরসভার ২০২৬-২০২৭ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। এবারের বাজেটে সর্বমোট ৪৩ কোটি ৯ লক্ষ ৯৮ হাজার ৪৬৮ টাকা ২৩ পয়সা আয় ও ব্যয় প্রাক্কলন করা হয়েছে।
সম্প্রতি পৌরসভা কার্যালয়ে হিসাব রক্ষক মোঃ শাহাদাত হোসেন, পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ তাজুল ইসলাম এবং প্রশাসক রেদওয়ান ইসলামের যৌথ স্বাক্ষরে এই বাজেট বিবরণী প্রকাশ করা হয়।
বাজেটের মূল অংশগুলো এক নজরে নিচে দেওয়া হলো:
এবারের বাজেটে মোট রাজস্ব আয় ধরা হয়েছে ১৬ কোটি ৫৮ লক্ষ ২১ হাজার ২০২ টাকা ৫১ পয়সা এবং রাজস্ব ব্যয় ধরা হয়েছে ১৩ কোটি ২০ লক্ষ ৩০ হাজার টাকা। ফলে রাজস্ব খাতে উদ্বৃত্ত থাকবে ৩ কোটি ৩৭ লক্ষ ৯১ হাজার ২০২ টাকা ৫১ পয়সা।
পৌর এলাকার সার্বিক উন্নয়নে মোট উন্নয়ন আয় ধরা হয়েছে ২৬ কোটি ৫১ লক্ষ ৭৭ হাজার ২৬৫ টাকা ৭২ পয়সা এবং উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ২৩ কোটি ৫৫ লক্ষ টাকা। এই খাতে ২ কোটি ৯৬ লক্ষ ৭৭ হাজার ২৬৫ টাকা ৭২ পয়সা উদ্বৃত্ত থাকবে।
পৌর কর্তৃপক্ষ জানায়, এই বাজেট বাস্তবায়নের মাধ্যমে দাউদকান্দি পৌরসভার অবকাঠামোগত উন্নয়ন, নাগরিক সুবিধা বৃদ্ধি এবং একটি আধুনিক পৌরসভা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সম্পাদক: সোহেল আহম্মেদ নির্বাহী সম্পাদক: মোস্তফা কামাল সুমন কপিরাইট © এম টিভি বাংলা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন