ফরিদপুরে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীর সহিংসতা প্রতিরোধে রাজপথে ছাত্রদল

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬ । ১০:৫১ অপরাহ্ণ

সন্ত্রাসবিরোধী আইনে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীকে কেন্দ্র করে যেকোনো ধরনের উসকানি,

বিশৃঙ্খলা ও সহিংসতা প্রতিরোধে ফরিদপুরের রাজপথে সতর্ক অবস্থান নিয়েছে জেলা ছাত্রদল।

আজ মঙ্গলবার (২৩ জুন) সকাল থেকেই ফরিদপুর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়, প্রবেশদ্বার ও প্রধান প্রধান সড়কে

ছাত্রদলের নেতা-কর্মীদের জাতীয় পতাকা হাতে অবস্থান ও বিক্ষোভ মিছিল করতে দেখা যায়। জেলা ছাত্রদলের সিনিয়র নেতৃবৃন্দ জানান,

গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত ও মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত আওয়ামী লীগ তাদের প্রতিষ্ঠা বার্ষিকীকে কেন্দ্র করে ঝটিকা মিছিল বা নাশকতার মাধ্যমে

ফরিদপুরের শান্ত পরিবেশ বিনষ্ট করার চেষ্টা করছে—এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই তারা রাজপথে নেমেছেন।

কোনো ধরনের অপতৎপরতা বা উসকানিমূলক বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হলে সাধারণ জনগণকে সাথে নিয়ে তা শক্ত হাতে

প্রতিহত করা হবে বলে ছাত্রদলের পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়। সরেজমিনে দেখা যায়, ফরিদপুর শহরের জনতা ব্যাংক মোড়, গোয়ালচামট, এবং বাস টার্মিনাল

এলাকায় ছাত্রদলের নেতা-কর্মীরা ছোট ছোট গ্রুপে বিভক্ত হয়ে পিকেটিং ও পাহারা দিচ্ছেন।

জেলা শহরের সার্বিক পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে এবং অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে শহরের বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

সম্পাদক: সোহেল আহম্মেদ নির্বাহী সম্পাদক: মোস্তফা কামাল সুমন কপিরাইট © এম টিভি বাংলা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন