খুলনা প্রতিনিধি। খুলনায় মমতাজ বেগম (৫৬) নামে এক মহিলার রহস্যজনক মৃত্যু হয়েছে। বুধবার (২৪ জুন) সকাল ১০ টার দিকে খালিশপুর কবরখানা রোড বালুচর এলাকার একটি তৃতীয়তলা ভবন থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। সে ঐ এলাকায় বসবাসকারী সাইদুর রহমানের স্ত্রী।
এব্যাপারে খুলনার উপ-পুলিশ কমিশনার সুদর্শন কুমার রায় বলেন, লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তবে মহিলার মৃত্যুর ব্যাপারে বিস্তারিত কিছু বলতে পারেনি।

গাজী আব্দুল কুদ্দুস,খুলনা
প্রকাশের সময়: বুধবার, ২৪ জুন, ২০২৬ । ৬:৩০ অপরাহ্ণ