খামারের টিনের চাল থেকে পড়ে সাবেক ছাত্রলীগ সভাপতির মৃ/ত্যু

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬ । ১১:৫০ পূর্বাহ্ণ

ময়মনসিংহের ভালুকা উপজেলায় একটি পোল্ট্রি খামারের টিনের চাল থেকে পড়ে জাকির হোসেন (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি ভরাডোবা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন।

বুধবার (২৪ জুন) দুপুরে উপজেলার পুরুরা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত জাকির হোসেন ওই গ্রামের আবু সাইদের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, একটি পোল্ট্রি খামারের ফ্যান মেরামতের জন্য জাকির টিনের চালে উঠেছিলেন। কাজ করার একপর্যায়ে হঠাৎ পা পিছলে নিচে পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান তিনি।

দুর্ঘটনার পর স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পিজি হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের মামা আশফাক আল মামুন জানান, ফ্যান মেরামতের জন্য টিনের চালে ওঠার পর নিচে পড়ে গিয়ে জাকিরের কানে রক্তক্ষরণ শুরু হয়। দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হলেও শেষ পর্যন্ত চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ হয়।

এ ঘটনায় পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

সম্পাদক: সোহেল আহম্মেদ নির্বাহী সম্পাদক: মোস্তফা কামাল সুমন কপিরাইট © এম টিভি বাংলা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন