মাটিরাঙ্গায় সেনাবাহিনী কর্তৃক ৩ জন ইউপিডিএফ সদস্য কে আটক।”

এস এম আকাশ : স্পেশাল ক্রসপেন্ডেন্ট
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬ । ২:৫৯ অপরাহ্ণ

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনী কর্তৃক তিন ইউপিডিএফ সদস্যকে আটকের খবর পাওয়া গেছে।
‎আজ বৃহস্পতিবার (২৫ জুন ২০২৬ইং তারিখ) ভোরের দিকে মাটিরাঙ্গা সদর ইউনিয়নের (৬নং ইউনিয়ন) ৭নং ওয়ার্ডের রেখুং পাড়ায় এ আটকের ঘটনা ঘটে।’

‎আটককৃতরা হলেন- ১. হ্লাপ্রুসাই মারমা(৩০) পিতা: থোয়াইগ্য মারমা, গ্রাম: লক্ষ্যসি পাড়া, হাফছড়ি ইউনিয়ন, ২নং ওয়ার্ড, গুইমারা, ২. তেজেন্দ্র চাকমা (২৭), পিতা: সুমইল্লা চাকমা, গ্রাম: কলা পাড়া, গুইমারা সদর ইউনিয়ন, ৯নং ওয়ার্ড, গুইমারা ও ৩. বিশ্ব ত্রিপুরা (২৮), পিতা দূর্গ মোহন ত্রিপুরা, গ্রাম: মানসি পাড়া, মাটিরাঙ্গা সদর ৬নং ইউনিয়ন, ৯নং ওয়ার্ড, মাটিরাঙ্গা, খাগড়াছড়ি।’

‎স্থানীয় সূত্রে জানা যায়, হ্লাপ্রুসাই মারমা, তেজেন্দ্র চাকমা ও বিশ্ব ত্রিপুরা সাংগঠনিক কাজ শেষে মাটিরাঙ্গা উপজেলার অন্তর্গত বাইল্যাছড়ি এলাকার রেখুং পাড়ায় এক ব্যক্তির বাড়িতে রাতযাপন করছিলেন। তারা সেখানে অবস্থানকালে আজ ভোরের দিকে আনুমানিক ৩টা ৩০ মিনিটের সময় মাটিরাঙ্গা জোনের একদল সেনা সদস্য ওই বাড়িটি ঘেরাও করে তাদেরকে আটক করে নিয়ে যায়।’

এখন সময় পর্যন্ত আটক তিন জনকে মাটিরাঙ্গা সেনাজোনে রাখা হয়েছে বলে জানা গেছে।’

সম্পাদক: সোহেল আহম্মেদ নির্বাহী সম্পাদক: মোস্তফা কামাল সুমন কপিরাইট © এম টিভি বাংলা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন