উখিয়ার রেজুখাল থেকে উদ্ধার করা হয়েছে নিখোঁজ পর্যটক সায়েমের ম র দে হ

আহনাফ হামিম
প্রকাশের সময়: রবিবার, ২৮ জুন, ২০২৬ । ২:৫১ অপরাহ্ণ

কক্সবাজারের উখিয়ার ইনানী সমুদ্র সৈকতে গোসল করতে নেমে নিখোঁজ মোহাম্মদ সায়েম (২২) নামের এক পর্যটকের রদেহ একদিন পর রেজুখাল থেকে উদ্ধার করা হয়েছে।

আজ রোববার (২৮ জুন) সকালে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স ও কোষ্টগার্ড বাহিনীর সদস্যরা সাগরে ভাসসমান অবস্থায় নিখোঁজের মরদেহ উদ্ধার করে। নিহত পর্যটক চট্টগ্রামের হাটহাজারীর কুয়াইশ এলাকার মোহাম্মদ ইকবালের ছেলে।

উখিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ মজিবুর রহমান বিষয়টি সত্যতা নিশ্চিত করেন।

তিনি জানান, গতকাল শনিবার দুপুরে বন্ধুদের সাথে সাগরে গোসল করতে নেমে মোহাম্মদ সায়েম সাগরের প্রবল স্রোতে ভেসে গিয়ে তিনি নিখোঁজ হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের টিম, কোস্ট গার্ড, ইনানী পুলিশ ফাঁড়ির সদস্য ও বিচকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। দীর্ঘ ২১ ঘন্টার পর রেজুখাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আক্তার জানান, “ইনানী সৈকতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধারের বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এ ধরনের দুর্ঘটনা এড়াতে পর্যটক ও স্থানীয়দের সমুদ্রের পানিতে নামার ক্ষেত্রে আরও সতর্ক করার জন্য প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সম্পাদক: সোহেল আহম্মেদ নির্বাহী সম্পাদক: মোস্তফা কামাল সুমন কপিরাইট © এম টিভি বাংলা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন