লক্ষ্মীপুরের রায়পুরে হত্যাকাণ্ড: বেঁচে যাওয়া একমাত্র ছেলে সিফাতের হাতে জেলা প্রশাসকের ১ লাখ টাকার অনুদান

মো: ইউনুস রায়পুর উপজেলা প্রতিনিধি
প্রকাশের সময়: সোমবার, ২৯ জুন, ২০২৬ । ৫:৪৩ অপরাহ্ণ

লক্ষ্মীপুরের রায়পুরে আলোচিত হত্যাকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের বেঁচে যাওয়া একমাত্র সন্তান সিফাতের হাতে ১ লাখ টাকার আর্থিক অনুদানের চেক তুলে দিয়েছেন লক্ষ্মীপুরের জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান।

এ সময় জেলা প্রশাসক সিফাতের খোঁজখবর নেন এবং তার সার্বিক সহযোগিতায় জেলা প্রশাসনের পক্ষ থেকে পাশে থাকার আশ্বাস দেন।

চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান কাউসার, সহকারী কমিশনার (ভূমি) নিগার সুলতানা, রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মিয়া, বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা।

সম্পাদক: সোহেল আহম্মেদ নির্বাহী সম্পাদক: মোস্তফা কামাল সুমন কপিরাইট © এম টিভি বাংলা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন