গজারিয়ায় রাতের আঁধারে ডাস্টবিনে মিললো নবজাতক কন্যাশিশু

এম এ তুহিন, মুন্সীগঞ্জ প্রতিনিধি:
প্রকাশের সময়: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬ । ১২:১৭ অপরাহ্ণ

মুন্সীগঞ্জের গজারিয়ায় রাতের আধাঁরে ডাস্টবিনে মিললো নবজাতক কন্যাশিশু।
সোমবার(২৯জুন) দিবাগত রাত ১টায় উপজেলার ভবেরচর ইউনিয়নে অবস্থিত গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাস্টবিনে এক নবজাতক শিশুর কান্নার শব্দ শুনে হাসপাতালের নার্স ও রোগীর স্বজনরা তাকে উদ্ধার করে চিকিৎসা সেবা দেন।

কর্তব্যরত এক নার্স জানান, নবজাতকটির জন্ম হয়েছে অল্প কিছুক্ষণ আগে। তবে শিশুটির জন্ম গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হয়নি। ধারণা করা হচ্ছে, আশপাশের কোনো ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার বা অন্য কোথাও জন্মের পর তাকে এখানে ফেলে যাওয়া হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা যায়, উদ্ধার হওয়া শিশুটি একটি কন্যাশিশু। উদ্ধারের সময় সে প্রচণ্ড ক্ষুধার্ত ছিল বলে জানান উদ্ধার করা নার্স।বর্তমানে হাসপাতালের তত্ত্বাবধানে রেখে প্রয়োজনীয় চিকিৎসা ও পর্যবেক্ষণে রাখা হয়েছে।

সম্পাদক: সোহেল আহম্মেদ নির্বাহী সম্পাদক: মোস্তফা কামাল সুমন কপিরাইট © এম টিভি বাংলা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন