মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে চার মামলার ওয়ারেন্ট ভুক্ত সাজাপ্রাপ্ত আসামি ও এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী মো. দুলাল মিয়া (৩৯) কে আটক করেছে গজারিয়া থানা পুলিশ।
বুধবার সকালে উপজেলার বাউশিয়া ইউনিয়নের পোড়াচক বাউশিয়া এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।
আটক দুলাল মিয়া গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নের পোড়াচক বাউশিয়া গ্রামের স্হানীয় বাসিন্দা মো.জামাল মিয়ার ছেলে।

এম এ তুহিন, মুন্সীগঞ্জ প্রতিনিধি :
প্রকাশের সময়: বুধবার, ১ জুলাই, ২০২৬ । ৮:০১ অপরাহ্ণ