বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা উত্তর জেলার গণমিছিল অনুষ্ঠিতঃবাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা উত্তর জেলার গণমিছিল অনুষ্ঠিতঃ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ৪ জুলাই, ২০২৬ । ৫:৫২ অপরাহ্ণ

তারিখ: ৪/৭/২৬

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা উত্তর জেলার উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির আলোকে দাউদকান্দির ইলিয়টগঞ্জে জুলাই সনদ বাস্তবায়নসহ গনভোটের রায় কার্যকর করার দাবীতে এক গণমিছিল অনুষ্ঠিত হয় ৷ উক্ত গণমিছিলে উপস্হিত ছিলেন। বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও কুমিল্লা জেলা উত্তর শাখার আমীর জনাব অধ্যাপক আব্দুল মতিন। উত্তর জেলা সেক্রেটারী জনাব সাইফুল ইসলাম শহীদ।দাউদকান্দি উপজেলা আমীর জনাব , মনিরুজ্জামান বাহলুল।

তিতাস উপজেলা আমীর ইন্জি: শামীম সরকার বিজ্ঞ।উত্তর জেলা শ্রমিক কল্যান সেক্রেটারী মাওলানা মোশাররফ হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ । গনমিছিল পরবর্তী সমাবেশে জেলা আমীর অধ্যাপক আবদুল্ মতিন বলেন বর্তমান সরকার নির্বাচনের পূর্বে জুলাই সনদ বাস্তবায়নের ওয়াদা করে , গনভোটের পক্ষে ভোট চেয়ে নির্বাচিত হওয়ার পরে জনগনের সাথে প্রতারনা করে জুলাই সনদ বাস্তবায়নে টালবাহানা করছে। তিনি তার বক্তব্যে অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের আহ্বান জানান অন্যথায় আবার জুলাই ফিরে আসবে এবং সৈরাচার বিতারিত করা হবে।

সম্পাদক: সোহেল আহম্মেদ নির্বাহী সম্পাদক: মোস্তফা কামাল সুমন কপিরাইট © এম টিভি বাংলা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন