সাভারে ডিবির বিশেষ অভিযানে তক্ষক উদ্ধার, ৫ বন্যপ্রাণী ব্যবসায়ী গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ৫ জুলাই, ২০২৬ । ৯:২৮ অপরাহ্ণ

ঢাকা জেলার সাভারের আমিনবাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে একটি পরিবহন ও ক্রয়-বিক্রয় নিষিদ্ধ বন্যপ্রাণী তক্ষক উদ্ধার এবং পাঁচজন কথিত বন্যপ্রাণী ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) উত্তর।

ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় এবং ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে শনিবার (৪ জুলাই) সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে অভিযানটি পরিচালিত হয়।

অভিযানে মঞ্জুরুল হোসেন (৩৮), হযরত আলী রিপন (৩৯), আব্দুর রহিম (৪২), রায়হান আহমেদ রনি (৩৮) ও সাগর শেখ (৪০)কে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে প্রায় ১৫ ইঞ্চি দৈর্ঘ্যের একটি তক্ষক উদ্ধার করা হয়, যা বন্যপ্রাণী সংরক্ষণ আইনে সংরক্ষিত এবং এর পরিবহন ও ক্রয়-বিক্রয় নিষিদ্ধ।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আব্দুর রহিমের বিরুদ্ধে পূর্বে একটি অন্যান্য মামলা রয়েছে। এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ আইন ও প্রযোজ্য আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

বন্যপ্রাণী পাচার ও অবৈধ বাণিজ্য রোধে জেলা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ডিবি।

সম্পাদক: সোহেল আহম্মেদ নির্বাহী সম্পাদক: মোস্তফা কামাল সুমন কপিরাইট © এম টিভি বাংলা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন