“লামায় টেকনিক্যাল ইনস্টিটিউট এর শুভ উদ্বোধন করলেন লে. কর্নেল আশিকুর রহমান আশিক”

এসএম আকাশ : স্পেশাল ক্রসপেন্ডেন্ট
প্রকাশের সময়: সোমবার, ৬ জুলাই, ২০২৬ । ১২:২১ পূর্বাহ্ণ

আজ রবিবার ৫ জুলাই ২০২৬ইং তারিখ লামা টেকনিক্যাল ইনস্টিটিউট এর আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন, আলীকদম সেনা জোনের জোন কমান্ডার লে. কর্ণেল মোঃ আশিকুর রহমান আশিক (পিএসসি)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, লামা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈন উদ্দিন।’

লামা পৌরসভা এলাকার টি টি এন্ড ডি সি জেলা পরিষদ গেস্ট হাউস ভবনে জীনামেজু কল্যাণ ট্রাস্টের অধীনে পরিচালিত কম্পিউটার ও সেলাই প্রশিক্ষণ কোর্স এর শুভ উদ্বোধন করা হয়।’

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে লে. কর্নেল আশিকুর রহমান আশিক বলেন, পাহাড়ে শান্তি, সম্প্রীতি, উন্নয়ন ও নিরাপত্তা বজায় রাখতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তিনি আরো বলেন, পিছিয়ে পড়া পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর ছেলে-মেয়েদের শিক্ষার মাধ্যমে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে হবে। এ লক্ষ্যে আলীকদম জোন সব সময় শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নমূলক কার্যক্রমে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখবে।’

এ সময় লামা টেকনিক্যাল ইনস্টিটিউট এর সভাপতি
ও মানবাধিকার কর্মী এম রুহুল আমিন সহ প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।’

সম্পাদক: সোহেল আহম্মেদ নির্বাহী সম্পাদক: মোস্তফা কামাল সুমন কপিরাইট © এম টিভি বাংলা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন