জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম শীর্ষ দুই নেতা ,একদফার ঘোষক’ নাহিদ ইসলাম এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘ক্যাপ্টেন’ হাসনাত আব্দুল্লাহ লক্ষ্মীপুরের রায়পুরে আগমনকে কেন্দ্র করে ব্যাপক আনন্দ সৃষ্টি হয়েছে স্থানীয় নেতাদের।
আগামী ১০ই জুলাই রায়পুরে ঐতিহাসিক ওসমান চত্বরে গণসমাবেশে আয়োজন করা হয়েছে।
আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, ওই দিন সন্ধ্যা ৬:০০ টায় এই ছাত্র-জনতার সমাবেশটি অনুষ্ঠিত হবে।
প্রধান অতিথি ও বক্তা: নাহিদ ইসলাম ও হাসনাত আব্দুল্লাহ (ক্যাপ্টেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন)।তারিখ: ১০ই জুলাই।সময়: সন্ধ্যা ৬:০০ টা।
স্থান: ওসমান চত্বর, রায়পুর।
ব্যাপক প্রস্তুতির আভাস
এদিকে দুই শীর্ষ ছাত্রনেতার আগমনকে কেন্দ্র করে রায়পুর ও এর আশেপাশের এলাকায় ছাত্র-জনতা ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক উদ্দীপনা দেখা দিয়েছে। সমাবেশটি সফল করতে স্থানীয় সমন্বয়ক ও তরুণ সমাজ ব্যাপক প্রস্তুতি গ্রহণ করছেন। ওসমান চত্বর ও এর আশেপাশের এলাকা জুড়ে ব্যানার-ফেস্টুন ও প্রচারণার কাজ পুরোদমে চলছে।

মো:ইউনুচ - রায়পুর প্রতিনিধি
প্রকাশের সময়: সোমবার, ৬ জুলাই, ২০২৬ । ৭:৪৪ অপরাহ্ণ